ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৫, ০২:৩৩ দুপুর

ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী

আব্দুস সালাম ব্যাপারী

মো. আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর ২৮(২) ধারা মোতাবেক মো. আব্দুস সালাম ব্যাপারীকে ১১ নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের জন্য সরকারের অনুমোদন জ্ঞাপন করা হয়েছে।

গত ৩০ অক্টোবর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি একইসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন

ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শাহজাহান মিয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক এবং ১৮ মে ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরবঙ্গের প্রথম ক্যাবল কার রাইড করতে বগুড়ায় দর্শনার্থীদের চাপ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে মধ্যস্থতায় পাকিস্তান

লুটপাট আর টাকা পাচারে অচল অবস্থায় ৭-৮টি ব্যাংক: পানিসম্পদ মন্ত্রী

সাকিবের জন্মদিনে আবেগঘন বার্তা মুশফিকের

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে ৮০ লাশ উদ্ধার

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস