ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৩:৫৬ দুপুর

মাদারীপুর বাস টার্মিনালে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

মাদারীপুর বাস টার্মিনালে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

মাদারীপুর পৌর বাস টার্মিনালে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বিজনেস সেন্টারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ বাস টার্মিনালে থাকা পরিবহনগুলোর মধ্যে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিকট শব্দে আশপাশের শ্রমিক ও স্থানীয়রা ছুটে এলে তারা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। ঘটনার পর টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্ষতির চেষ্টা করেছিল, কিন্তু কোনো ক্ষতি হয়নি। আগামীকাল (১৩ নভেম্বর) লকডাউন বাস্তবায়নকে কেন্দ্র করে এ ধরনের নাশকতা ঘটানো হচ্ছে। টার্মিনালে অনেক বাস রয়েছে, যাতে দুর্বৃত্তরা কোনো ক্ষতি করতে না পারে সে জন্য বাস শ্রমিকদের পাহারায় থাকতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশও মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনই কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, কারণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। নাশকতাকারীদের গ্রেপ্তারের পর বিস্তারিত বলা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ চীনের 

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

আজ অনূর্ধ্ব-২০ সাফে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

বরখাস্ত হলেন সেভিয়ার আর্জেন্টাইন কোচ