ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৮:৩১ রাত

মানিকগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

মানিকগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়ার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান তালুকদার দাউদকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (১২ নভেম্বর) ভোরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইদুজ্জামান তালুকদার উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের হযরত আলীর ছেলে। একই সঙ্গে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদ তালুকদারের ভাই।

আরও পড়ুন

জানা গেছে, সাইদুজ্জামান তালুকদার উপজেলা যুবলীগের সক্রিয় নেতা। মামলার পর থেকে ছোট ভাই জাহিদ তালুকদারের প্রভাবে গ্রেফতার এড়িয়ে বাড়িতে অবস্থান করছিলেন তিনি।

ওসি জানান, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাঈদুজ্জামান তালুকদারকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস আজ

বিজয়ের বর্ণিল সাজে রাজধানী

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলায় গ্রেফতার ২

নাটোরে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক আটক

সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ