ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ১২:৩২ দুপুর

মাদারীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. লিয়াকত হোসেন।

সন্ত্রাস বিরোধী আইনে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিয়াকত হোসেন পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের কবীর হোসেন সোনা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, লিয়াকত হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক ও মাদকসহ তিনটি মামলা রয়েছে। পরে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর