ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৫:০৫ বিকাল

গাজীপুর-৬ সংসদীয় আসন বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুর-৬ সংসদীয় আসন বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুর-৬ সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীসহ স্থানীয়রা।

বুধবার (১২ নভেম্বর) সকালে টঙ্গীর কলেজ গেইট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সড়ক অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুন

আন্দোলনরত নেতাকর্মীদের অভিযোগ, জনসংখ্যার বিচারে গাজীপুর -৬ আসন ঘোষণা করেন নির্বাচন কমিশন। কিন্তু আদালতের বিতর্কিত রায়ে গাজীপুর -৬ আসন বাতিল করা হয়েছে। এটা নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে। ইতোমধ্যে এ আদেশ বাতিলের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

আন্দোলনকারীরা আরও বলেন, গাজীপুর বাসি ও স্থানীয় নেতাকর্মীরা নতুন আসন ঘোষণা করায় উচ্ছ্বসিত হয়েছিল কিন্তু আদালতের রায়ে তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এজন্য আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে চাচা নিহত

ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ

বগুড়া ধুনটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মা ও ছেলের

কলমাকান্দায় ডোবায় পড়ে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী নিহত

ঢাকা ৮-এর গুলিবর্ষণ: সহিংসতার রাজনীতি আর কতকাল