ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫, ০৩:৩৯ দুপুর

বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় ১৩ তারিখ লকডাউন, ইউনুস হটাও দেশ বাঁচাও, মশাল মিছিল সার্থক হোক" লেখা ব্যানারসহ ৩ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সারিয়াকান্দি উপজেলার কালিতলা নৌঘাট থেকে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৪ টার দিকে তাদের গ্রেফতার করেছে সারিয়াকান্দি সেনাবাহিনী ক্যাম্প।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আইনি প্রক্রিয়ার জন্য সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার আওয়ামী লীগের নেতা কর্মীরা হলো, সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের আওলাকান্দি গ্রামের আনারুল ইসলামের ছেলে সম্পদ মিয়া (২১), ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের ওয়েদ আলীর ছেলে সোহাগ মিয়া (১৮) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে হৃদয় হাসান (১৮)।

প্রশাসন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার কালিতলা নৌঘাটে সারিয়াকান্দি উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার লেঃ সুফিয়ানের নেতৃত্বে নিয়মিত ডমিনেশন পেট্রোল অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে কালিতলা গ্রোয়েনবাঁধ এলাকায় আটক ৩ জনকে সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়।

আরও পড়ুন

পরে তাদের কাছে ডেকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান পরিচালনা করে তাদের নিকট থেকে "১৩ তারিখ লকডাউন, ইউনুস হটাও দেশ বাঁচাও, মশাল মিছিল সার্থক হোক"  লেখা সম্বলিত একটি ব্যানার পাওয়া যায়। পরে তাদের সেখান থেকে গ্রেফতার করা হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ ৩ জন সারিয়াকান্দি থানার হেফাজতে রয়েছে। তাদের বগুড়া জেলার আদালতে প্রেরণ প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী