ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫ ০৫:৫৭ এএম

একসঙ্গে ৩ সহোদর জিতলেন হজের লটারি

একসঙ্গে ৩ সহোদর জিতলেন হজের লটারি, ছবি: সংগৃহীত।

ধর্মডেস্ক: মিসরের এক পরিবারের তিন ভাইবোনের জীবনে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। লটারির মাধ্যমে ২০২৬ সালের হজের জন্য একসঙ্গেই নির্বাচিত হয়েছেন তিন ভাইবোন। মিসরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত হয়েছে হজ লটারির ফলাফল। এ সময় লটারিতে বোনের নামের পর বড় ভাইয়ের নাম ঘোষণা করা হয়। তখন আবেগে আপ্লুত হয়ে সিজদায় লুটিয়ে পড়েন বড় ভাই। কিছুক্ষণের মধ্যেই উচ্চারণ করা হয় দ্বিতীয় বোনের নাম। মুহূর্তেই আনন্দে কেঁদে ফেলেন তিন ভাইবোন ও তাদের পরিবার।মিসরের হজ ব্যবস্থায় প্রতি বছর সীমিত সংখ্যক মানুষকে লটারির মাধ্যমে হজের সুযোগ দেওয়া হয়। লাখো আবেদনকারীর মধ্য থেকে এই তিন ভাইবোনের নাম পরপর ঘোষিত হওয়াকে এক অনন্য সৌভাগ্য হিসেবে দেখছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন ভাইবোনের নাম ঘোষণার সময় অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই তাকিয়ে দেখছিলেন এই পরিবারের এমন বিরল সৌভাগ্যের মুহূর্তটি।২০২৬ সালে তারা প্রায় ৫০ হাজার মিসরীয় হজযাত্রীর সঙ্গে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশে যাত্রা করবেন।

আরও পড়ুন

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে দেশের ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কবার্তা

প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তাকে বদলি

স্থানীয় সরকার নির্বাচনে জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি এনসিপির

ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেপ্তার

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ হাজার কেজি চাল জব্দ, আটক ১