ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০২:১৩ দুপুর

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীর পাংশা উপজেলায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার দায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন জনকে খালাস দেওয়া হয়।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার আট আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) আবদুর রাজ্জাক।

দণ্ডিতরা হলেন মিরাজ মৃধা (পলাতক), সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, দিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ, ঠান্ডা মৃধা (পলাতক)।

আরও পড়ুন

মামলার বরাতে আইনজীবী বলেন, ২০১৮ সালের ১৬ জুন পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জাগিরমালঞ্চি গ্রামের বাসিন্দা আব্দুল সাত্তার মৃধাকে পারিবারিক কলহের জেরে ঈদের দিন সকালে জবাই করে হত‌্যা করে তার ভাই-ভাতিজারা। পর দিন নিহতের স্ত্রী পাংশা মডেল থানায় হত্যা মামলা করেন।

পিপি আব্দুর রাজ্জাক বলেন, বিচারক মামলায় তিনজনকে খালাস দিয়েছেন। ১০ জনের প্রত্যেককে যাবজ্জীবনের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর