ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৫, ১০:৫২ দুপুর

মা মোবাইলে ভিডিও দেখতে নিষেধ করায় মেয়ের আত্মহত্যা

মা মোবাইলে ভিডিও দেখতে নিষেধ করায় মেয়ের আত্মহত্যা

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের পুরাপাড়া এলাকায় মা মোবাইলে ভিডিও দেখতে নিষেধ করে বকুনি দিলে অভিমান করে নদী আক্তার (১৪) নামের এক কিশোরী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নদী আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার দিন সন্ধ্যায় নদী মোবাইলে ভিডিও দেখছিল। এ সময় তার মা নারগিস বেগম তাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করলে মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নদী অভিমান করে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।

পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন। এ ঘটনায় টংগিবাড়ী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শুরু করে।

এ ব্যাপারে টংগিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ সুরতহাল করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে টংগিবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী