ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:২৭ বিকাল

গঙ্গাচড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

গঙ্গাচড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি মাসুদ মিয়াকে (৪৭) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৭টায় যশোর ঝিকরগাছা সুডিপুর বাজারে অভিযান চালিয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ও র‌্যাবের সদস্যরা তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান এ তথ্য নিশ্চিত করেন।

মাসুদ উপজেলার উত্তর কোলকোন্দ মাস্টারপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি মামলার বরাত দিয়ে জানান, গত ১৬ জুলাই দুপুরে প্রতিবেশী বাকপ্রতিবন্ধী ওই কিশোরীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে মাসুদ।

ওই কিশোরীর নানী বাড়িতে ঢোকার সময় মাসুদকে তার ঘর থেকে বেরিয়ে যেতে দেখেন। ঘরে ঢুকে নাতনীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান প্রতিবন্ধী ওই কিশোরীর নানী।

আরও পড়ুন

ধর্ষণের ঘটনায় মাসুদকে গ্রেফতারের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন সমাবেশ ও থানায় মামলা হলে আত্মগোপনে চলে যায় মাসুদ। এনিয়ে গঙ্গাচড়া থানা পুলিশ যশোর র‌্যাব-৬ এর কাছে আসামি গ্রেফতারে সহযোগিতা চাইলে মঙ্গলবার রাতে র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে মাসুদকে গ্রেফতার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, বুধবার রাত সোয়া ৮টায় আসামি মাসুদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী