ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ০৪:৪০ সকাল

কিশোরগঞ্জে চাল আত্মসাতের মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে চাল আত্মসাতের মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের মামলায় যুবদল নেতা দেলোয়ার হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) রাত ১০ টার দিকে ইটনা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দেলোয়ার হোসেন ইটনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলার মৃগা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জানু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে একটি ট্রলারে করে জেলার তাড়াইল উপজেলায় নেওয়ার সময় ৭২ বস্তা চালসহ তিনজনকে আটক করা হয়। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল আকরাম বাদী হয়ে ইটনা থানায় ডিলার জানু মিয়া ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরও পড়ুন

ইটনা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, মামলার পর থেকে দেলোয়ার পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে তাকে উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার আট আসামির মধ্যে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী