ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ০৫:০৩ বিকাল

বগুড়ায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

বগুড়ায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধন। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের শহীদ খোকন পার্কে বেলুন উড়িয়ে এই সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার হাইওয়ে পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মো. শহিদুল্লাহ, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া পৌর প্রশাসক মাসুম আলী বেগ, বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা জামায়াতের আমির আব্দুল হক, শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুরিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান ও টিআই (প্রশাসন) মো. সালেকুজ্জামান খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের সাতমাথাসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

এছাড়া ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনের চালকসহ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণও করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা হয়েছেন সিনিয়র সহকারী সচিব 

তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

পঞ্চগড়-১ আসনে ১০ লাখ টাকার হিসাব কোথায়, প্রশ্ন সারজিসের

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল

দেশে সোনার দাম ভরিতে কমলো ৫ হাজার টাকা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভা