ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫, ০৩:২৪ দুপুর

বগুড়ায় ফোন করে বাড়ি থেকে ডেকে এনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

বগুড়ায় ফোন করে বাড়ি থেকে ডেকে এনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ফোন করে বাড়ি থেকে ডেকে এনে জহুরুল ইসলাম (৪৫) নামে এক এক ব্যক্তিকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। বগুড়া সদর উপজেলার হাজরাদীঘি গ্রামে এ নৃশংস খুনের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ গ্রামের ওই ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত জহুরুল ইসলাম ওই এলাকায় দীর্ঘদিন শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন এবং তিনি পেশায় বেকারি সামগ্রী পরিবহনের ভ্যান চালাতেন। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এতথ্য নিশ্চিত করেন। জানা যায়, গত সোমবার রাত ১১টার দিকে কে বা কারা মোবাইলে ফোন করে জহুরুলকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ভোরে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল ইসলাম ছোটবেলা থেকে হাজরাদীঘি গ্রামে মামার বাড়িতেই বড় হয়েছেন। তার মামাতো বোনকে বিয়ে করে সেখানেই বসবাস করতেন। তবে পরকীয়া সংক্রান্ত ঘটনার জের ধরে হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে স্থানীয়দের ধারণা।

আরও পড়ুন

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এ হত্যাকান্ড তা এখনও জানা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী