ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৫, ১০:৩২ দুপুর

কুলিয়ারচরে গর্তে পড়ে শিশুর মৃত্যু

কুলিয়ারচরে গর্তে পড়ে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গর্তে পড়ে ফরহাদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুলিয়ারচর পৌরসভার বড়খারচর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরহাদ ওই এলাকার মো. ফয়সাল মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে শিশুটিকে পাশে রেখে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তার মা। কিছুক্ষণ পর হঠাৎ ফরহাদকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজ শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে গোসলের জন্য খনন করা গর্তের ময়লা পানিতে উল্টো অবস্থায় শিশুটিকে দেখতে পান তারা।

আরও পড়ুন

দ্রুত উদ্ধার করে প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী