ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৫, ০৫:০৩ বিকাল

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে শান্তা খাতুন (১৯) নামে  এক গৃহবধূর সিলিং ফ্যানের সাথে ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার কাছিয়াবাড়ি গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী মাহফিক আলীর (২৫) স্ত্রী এবং চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৫নং ওয়ার্ডের বালুবাগান মহল্লার মৃত ফেলুরুদ্দিনের মেয়ে। প্রায় ৪ বছর পূর্বে বিয়ে হওয়া শান্তার আড়াই বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। স্বামী বিদেশে থাকায় শান্তা সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে খাবারের পর নিজ ঘরে ঘুমাতে যান শান্তা। বিকেল পৌনে ৩টার দিকে তার শাশুড়ি কথা বলার  জন্য তার মাকে কল দেয়। এতে তার মা ডাকাডাকি করলে সাড়া না পেয়ে ঘরের জানালা দিয়ে তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শান্তা আত্মহত্যা করেছেন। তবে এর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় শান্তার ভাই মো. আলিফ (২০) থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর