ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৫, ০৪:১৯ দুপুর

রাজশাহীতে মারধরে কিশোরের মৃত্যু

রাজশাহীতে মারধরে কিশোরের মৃত্যু। প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে মারধরের শিকার হয়ে মো. শিহাব (১৭) নামে এক কিশোর মারা গেছে। আজ শনিবার (১ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার বসন্তপুর গ্রামের মিজানুর রহমান রিপনের ছেলে।

জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিল শিহাব। এর আগে গত ২০ অক্টোবর নির্মম নির্যাতনের শিকার হয় সে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিহাব গত ২০ অক্টোবর পার্শ্ববর্তী বান্দুড়িয়া এলাকায় তার প্রেমিকার সাথে দেখা করতে যায়। সে তেঁতুলতলা বাঁকের কাছে গেলে তার প্রেমিকার আত্মীয়-স্বজনেরা তাকে তাড়া করে।

এসময় নিজেকে রক্ষা করতে রাতের আঁধারে মাঠের মধ্যে দৌড় দেয় সে। এক পর্যায়ে শিহাব দিক হারিয়ে অন্ধকারের মধ্যে পুকুরে ঝাঁপ দেয়। এসময় পুকুরে নেমে শিহাবকে মারধর করে তারা। এরপর পুকুর থেকে তুলে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এক পর্যায়ে শিহাব জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়ে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।

আরও পড়ুন

এ ঘটনায় তার বাবা রিপন গত ২৪ অক্টোবর রাতে রতন আলী (৩২), মো. কানন (২২), সুজন আলী (৩২), ইয়ার উদ্দীন (৩২), মো. শরীফ (৩৫), মো. রাব্বি (২৫), মো. হালিম (৩০) এবং মো. কলিম (৩২) নামের নয়জনের নাম উল্লেখ করে এবং আরো আট থেকে নয়জনকে অজ্ঞাত আসামি করে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন। তবে আজ শনিবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে শিহাব হামলার শিকার হয়েছিল। তার মৃত্যুর খবর শুনেছি। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হামলার ঘটনায় আগে করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিদের গ্রেফতারে সব ধরনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী