ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৫, ১২:০৬ দুপুর

আমরা মওদুদী ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন

নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাসেমী পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা মওদুদী ইসলামের অনুসারী নই, আমরা মদিনার ইসলামের অনুসারী।আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা যে ইসলাম চর্চা করেছেন আমরা সেই ইসলামের অনুসারী। রাজনীতির স্বার্থে ইসলামকে বিকৃতভাবে ব্যবহার করা কখনও কাম্য নয়।
 
 
আজ শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাসেমী পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে এসব কথা বলেন তিনি।
 
 
সালাহউদ্দিন আহমদ বলেন, আজ দেশে একটি গোষ্ঠী রাজনীতির জন্য ইসলামকে ব্যবহার করছে, মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। ইসলামকে রাজনীতির হাতিয়ার বানিয়ে কেউ যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই দিকেও দৃষ্টি রাখতে হবে।
 
 
তিনি বলেন, আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম। রাজনীতি তার পরের বিষয়। রাজনীতি হতে হবে ইসলামের আলোকে, মানুষের কল্যাণে।
 
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগের রাজনীতি ইসলামবিদ্বেষী, আলেমবিদ্বেষী ও মুসলিমবিদ্বেষী। বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই তাদের সেই নীতিকে প্রত্যাখ্যান করেছে। তাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত সৎ রাজনীতি করা—যে রাজনীতি মানুষের পাশে দাঁড়ায়, ইসলামের পক্ষে কথা বলে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তবু আমাদের ধূসর জীবনে ঈদ আসে :জাকিয়া বারী মম

কুষ্টিয়ায় ঈদের নামাজের স্থান ঠিক করা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়নি: খালেদ হোসেন

দেশকে বাসযোগ্য করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়