ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৫, ০৪:১৫ দুপুর

সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী মেলা যৌথবাহিনীর অভিযানে উচ্ছেদ 

সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী মেলা যৌথবাহিনীর অভিযানে উচ্ছেদ। ছবি : দৈনিক করতোয়া

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মেয়াদ শেষ হলেও চলছিলো সিরাজগঞ্জের কাজিপুরের ঐতিহ্যবাহী সোনামুখী মেলা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজক কমিটিকে একাধিকবার মেলা বন্ধের নির্দেশ দেয়া হলেও কোন কাজ হয়নি। ফলে আজ শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় মেলায় সেনাসদস্য, থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী উচ্ছেদ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

জানা যায়,  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের জেলা প্রশাসন থেকে গত ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের জন্য কাজিপুরের সোনামুখী মেলার অনুমোদন নেন মেলা কমিটি। হিসেব অনুযায়ী মেলার অনুমোদিত মেয়াদ  শেষ হওয়ার পরও মেলা বন্ধ না করে নিয়মিত চালিয়ে যাচ্ছিলো আয়োজকেরা। পরে মেলায় উচ্ছেদ অভিযান চালায় যৌথবাহিনী।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, মেলা বন্ধ করতে আয়োজক কমিটিকে বারবার বলা হয়েছে। কিন্তু তারা বন্ধ করেননি। সরকারি নির্দেশনা অমান্য করায় আজকে অভিযান চালিয়ে সব উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, অভিযান চলাকালে মেলায় ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যবসায়ীদের পক্ষে তিনজন তাদের অপরাধ স্বীকার করেন এবং এমন অপরাধ আর করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। ভোগ্যপণ্যের আর্থিক ক্ষয়-ক্ষতির বিষয় বিবেচনা করে ব্যবসায়ীদের নিজেদের সব কিছু দ্রুত সরিয়ে নেয়ার জন্য সুযোগ দেয়া হয়েছে।

কাজিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) নূরে আলম বলেন, তিন জনকে নিয়ে আসা হয়েছে। মেলার সবকিছু সরিয়ে না নেয়া পর্যন্ত তাদের ছাড়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর