ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৫, ০১:৪১ দুপুর

চাষিদের ক্ষতির আশঙ্কা

ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে নুয়ে পড়েছে আমন ধান

ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে নুয়ে পড়েছে আমন ধান

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঠাকুরগাঁওয়ে টানা দুই দিনের বৃষ্টিতে রোপা-আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। ফলন ঘরে তোলার আগমুহূর্তে আধাপাকা ধান জমিতে হেলে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় মোট ১ লাখ ৩৭ হাজার ২৯০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এদিকে দু’দিনের বৃষ্টিতে সদর উপজেলাতেই ১৮ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য উপজেলাগুলোর ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। গত বুধবার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরে দেখা যায়, ধানে সোনালী রঙ আসতে শুরু করেছে। এ অবস্থায় টানা বৃষ্টিতে মাটিতে লুটিয়ে পড়েছে ক্ষেতের ধান গাছগুলো। এতে ফলন ও গুণগত মান নিয়ে উদ্বেগে কৃষকেরা।

সদর উপজেলার কচুবাড়ি এলাকার কৃষক হোসেন আলী বলেন, চার একর জমিতে আমন আবাদ করেছেন। এখন ধান কাটার সময়, অথচ বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল। জমিতে পানি জমে শীষ ভিজে যাচ্ছে। এতে ফলন অর্ধেক হয়ে যেতে পারে। আকচা এলাকার কৃষক জগেশ্বর বর্মণ বলেন, যে ধান গাছগুলো নুয়ে পড়েছে, তাতে কয়েকদিনের মধ্যেই পোকা ধরবে। তখন ধান চিটা হয়ে যাবে।

আরও পড়ুন

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম জানান, নিম্নচাপের প্রভাবে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যেসব জমিতে ধান নুয়ে পড়েছে সেগুলো গোছা করে বেঁধে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। এতে ক্ষতি কিছুটা কমবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী