ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৫, ০৪:৪৩ দুপুর

পাবনার চাটমোহরের সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

পাবনার চাটমোহরের সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা। প্রতীকী ছবি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে উপজেলার মূলগ্রাম, চাটমোহর পৌরসভা ও ছাইকোলা বাজারে অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মূলগ্রামের শিমুলতলার মেসার্স আমির হামিজা ট্রেডার্স, সাব্বির ফার্মেসি, পৌর সদরের মেসার্স বাদশা অয়েল মিল, আজাদ এগ্রো ফুড, ছাইকোলা বাজারে মেসার্স মারজিয়ে ভেটেরিনারী, শাপলা ভেটেনারী এবং ছোয়াব ট্রেডার্সকে ভিন্ন ভিন্ন ধারায় ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্য নেয়ায় উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অধিদপ্তরের সহকারী পরিচালক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী