ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৫, ০১:৪২ দুপুর

খুলনায় জোড়া খুনে ৭ জনের ফাঁসি

খুলনায় জোড়া খুনে ৭ জনের ফাঁসি

খুলনার দৌলতপুরের পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহা হত্যা মামলায় আদালত সাতজনের ফাঁসির আদেশ দিয়েছেন। ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে সন্ত্রাসী গুলি ও কুপিয়ে প্রথমে পারভেজ হাওলদার ও পরে সুপর্ণা সাহাকে হত্যা করে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে অতিরিক্ত মহানগর আদালত-১-এর বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুল ও শোয়েব সুমন।

এদের মধ্যে তিনজন পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় কুটি ও শামীম নামে দুজন বেকসুর খালাস পেয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দৌলতপুরের দেয়ানার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে পারভেজকে সবুজ সংঘ মাঠের কাছে সাহাপাড়ায় সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় সাহাপাড়ার সুপর্ণা সাহা, তার বাবা দিলিপ সাহা ও তার মা রেখা সাহা সেখানে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্যে করে গুলি চালালে সুপর্ণা গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন

তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানের মৃত্যু হয়। এ ঘটনায় পারভেজের বাবা নিজামউদ্দিন বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা করেন।

 

এতে উল্লেখ করা হয়, তৎকালীন পুলিশের বড় কর্তা শহিদুল ইসলাম রবির ছেলে মিথুন পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই মিথুনসহ ৭-৮ জনে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেন।

পরে তদন্ত কর্মকর্তা ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত আজ মঙ্গলবার এ রায় দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর