ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৫, ১০:১৭ রাত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল। প্রতীকী ছবি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের হাতে গাজীপুরের ইমাম মাওলানা মুহিবুল্লাহ মিয়াজীর অপহরণের প্রতিবাদে ও সংগঠনটি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে দেবীগঞ্জ বাজার জামে মসজিদের সামনে থেকে উপজেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে এসে শেষ হয়। এতে পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিরা অংশ নেন। পরে বিজয় চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সমাবেশে বক্তব্য রাখেন- দেবীগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. আবু মুসা আশআরী, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিস আলম, দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুসলিম উদ্দিন, দেবীগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শাহিনুর ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২