ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৫, ০৬:৫৬ বিকাল

নওগাঁর রাণীনগরে চায়না জাল পুড়ে দিল ভ্রাম্যমাণ আদালত

নওগাঁর রাণীনগরে চায়না জাল পুড়ে দিল ভ্রাম্যমাণ আদালত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৮০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়ে দিল ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা। গত বুধবার সন্ধ্যায় নওগাঁর ছোট যমুনা নদীর রাণীনগর সীমানার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জালগুলো জব্দের এক পর্যায়ে কাশিমপুর ইউনিয়নেরে কুজাইল ফুটবল মাঠে প্রকাশ্যে আগুন দিয়ে পোড়ানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।

এসময় তার সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপ-প্রশাসনিক কর্মকর্তা মো: রায়হান আলী। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দিন দিন উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন

অবৈধ চায়না দুয়ারী মাছ ধরার জাল প্রতিরোধে মৎস্য অফিসে জনবল সংকট নিয়েও উপজেলার বিভিন্ন জলাধারে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হয়েছে। যদি অফিসে পর্যাপ্ত জনবল থাকতো তাহলে এই ধরনের অভিযান আরো বেশি বেশি পরিচালনা করা সহজ হতো। নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার প্রবণতাও অনেকটা কমানো সম্ভব হতো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২