ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৫, ০৪:২৫ দুপুর

‘পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন’, পাক সেনাপ্রধানকে তালেবানের হুমকি

‘পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন’, পাক সেনাপ্রধানকে তালেবানের হুমকি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হুমকি দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সশস্ত্র সংগঠনটির প্রকাশিত একের পর এক ভিডিওতে দেখা গেছে, একজন শীর্ষ টিটিপি কমান্ডার আসিম মুনিরকে হুমকি দিচ্ছেন, দাবি করছেন যে সৈন্য পাঠানোর পরিবর্তে পাকিস্তানি সেনাবাহিনীর উচিত শীর্ষ কর্মকর্তাদেরই যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেওয়া।

ভিডিওগুলোতে গত ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার কুররামে এক অতর্কিত হামলার ফুটেজ অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে টিটিপি দাবি করেছে যে ২২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। জব্দ করা গোলাবারুদ এবং যানবাহনও এতে দেখানো হয়। যদিও ওই হামলায় ১১ জন সৈন্য নিহতের কথা জানিয়েছে পাক সেনাবাহিনী। 

এর মধ্যে একটি ক্লিপে, পাক সেনাপ্রধানকে ইঙ্গিত করে টিটিপি’র একজন জ্যেষ্ঠ নেতা ক্যামেরার সামনে এসে বলছেন, আপনি পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন। টিটিপি’র ওই নেতাকে কমান্ডার কাজিম হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানি কর্মকর্তারা। একই ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, যদি মায়ের দুধ পান করে থাকেন, তাহলে আমাদের সাথে যুদ্ধ করুন।

আরও পড়ুন

গত ২১ অক্টোবর, পাকিস্তানি কর্তৃপক্ষ কাজিমকে ধরতে তথ্যের জন্য ১০ কোটি পাকিস্তানি রুপি (পিকেআর) পুরস্কার ঘোষণা করেছে। সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ