ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৫, ১০:৫২ রাত

বগুড়া সদরের নামুজায় জামায়াতের গণসংযোগ

বগুড়া সদরের নামুজায় জামায়াতের গণসংযোগ। ছবি : দৈনিক করতোয়া

বগুড়া শহর জামায়াতের আমির ও সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে বগুড়া সদরের নামুজা ইউনিয়নে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেন। বিকেলে নামুজা ইউনিয়নের মথুরা থেকে শুরু হয়ে বামনপাড়া, সরলপুর, টেংরা, চৌমহনী হয়ে নামুজা বন্দরে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, শহর দাওয়াহ ও শিক্ষা সম্পাদক মাওলানা হেদায়তুল ইসলাম, এনামুল হক রানা, গোকুল ইউনিয়ন আমির এনামুল কাদের আমজাদ, নায়েবে আমির আবজাল হোসেন, সেক্রেটারি শফিকুল ইসলাম, মাওলানা রমজান আলী, যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম ভান্ডারী, মোশাররফ হোসেন, মাওলা আব্দুস সামাদ, হাফেজ এনামুল হক, আবু তাহের, হাফেজ গোলাম রব্বানী, ক্বারী হানজালা, শ্রমিক নেতা শাহিন আলম প্রমুখ।

আরও পড়ুন

গণসংযোগকালে চৌমহনীতে এক পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে দেশের জনগণ একটি কল্যাণ রাষ্ট্র উপহার পাবে। কুরআনের সমাজ প্রতিষ্ঠা হলে ঘুষ, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি আগামীতে দাঁড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী