ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৫, ১০:৩৪ দুপুর

ভিসা জটিলতায় ২৪ কোটি টাকার টুর্নামেন্ট খেলতে পারছেন না সিদ্দিক

ভিসা জটিলতায় ২৪ কোটি টাকার টুর্নামেন্ট খেলতে পারছেন না সিদ্দিক, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফিলিপাইনে শুরু হবে আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শুরু হবে টুর্নামেন্টটি, যার প্রাইজমানি প্রায় ২৪ কোটি টাকা। ভিসা জটিলতার কারণে এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করতে পারছেন না বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান।বর্তমানে মালয়েশিয়ান ওপেন খেলছেন সিদ্দিকুর রহমান। সেখানে থেকে বাংলাদেশি এই গলফার বলেন, ‘ফিলিপাইনে দুই মিলিয়ন ডলারের টুর্নামেন্ট হবে। এত বড় মাপের টুর্নামেন্ট খেলতে পারলে ভালো হতো। ভিসা না পাওয়ায় ওই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে।’

ভিসা না পেয়ে আরও অনেকবারই টুর্নামেন্ট খেলতে পারেননি সিদ্দিক। তবে এবারের বিষয়টি ভিন্ন জানিয়ে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এবং ফেডারেশন উভয়পক্ষ থেকে ঢাকার ফিলিপাইন দূতাবাসে যোগাযোগ করেছি। তাদের অনুরোধ করা হয়েছিল ১২-১৩ অক্টোবর যেন আমার অ্যাপয়নমেন্ট ডেট দেয়। অন্য টুর্নামেন্ট খেলে ওই দুই দিন আমি দেশে থেকে ভিসা নিতে পারবো। তারা ডেট দিয়েছিল ৮ অক্টোবর এবং সেটা পরিবর্তনযোগ্য নয়। ওই সময় আমি ম্যাকও ছিলাম ফলে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি।’

আরও পড়ুন

চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বেশ ব্যস্ত সময় পার করবেন গলফার সিদ্দিক। ইতোমধ্যে ম্যাকাও, হংকং ঘুরে মালয়েশিয়ায় খেলছেন, সামনে যাবেন মিশর। এরপরের সফরগুলোও নির্ধারিত। সফরে ব্যয় ও প্রাপ্তি নিয়ে বলেন, ‘এক সময় অনেক টুর্নামেন্ট জিতে অনেক আয় করেছি। এখন ব্যয় হচ্ছে বেশি, আয় তুলনামূলক কম হলেও গলফ আমার প্যাশন। ফলে খরচ হলেও খেলাতেই আমার আনন্দ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর