ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৫, ১২:৩৬ দুপুর

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত। প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এতে আরও একজন গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মোস্তফিরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মান্নান সদর উপজেলার হারাটি ইউনিয়নের টেপাটারী এলাকার মৃত আনোয়ার মাস্টারের ছেলে। তিনি লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সদর উপজেলার জিয়া পরিষদের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রাতে তিস্তা নদীর পাড়ে মশাল প্রজ্বলন কর্মসূচি শেষে দুই বন্ধু মান্নান ও সামসুল আলম মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মান্নান নিহত হন এবং সামসুল গুরুতর আহত হন। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন

স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেন। লালমনিরহাট সদর থানার ওসি মো. নুরুন্নবী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী