ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৫, ১১:৪১ দুপুর

গাজীপুরে ৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে ৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৯ দফা দাবিতে কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশের বাধায় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। 

আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড কারখানার শ্রমিকরা মূল ফটকের সামনে এ বিক্ষোভ শুরু করেন। 

জানা গেছে,  সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের সামনে অবস্থান করেন। কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের বেতন ৭ থেকে ১০ তারিখে পরিশোধ, মেডিকেল ছুটি, হাজিরা বোনাস, বাটন ফোন ব্যবহার করা, নাইট বিল ১৫০ টাকা ও বকেয়া বেতন পরিশোধসহ ৯ দফা দাবি উপস্থাপন করেন। তাদের এসব দাবি মালিকপক্ষ পুরোপুরি মেনে না নেওয়ায় দুপুরের থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর বিভিন্ন সড়কের প্রবেশমুখ অবরোধ করে আন্দোলন করেন। 

কারখানার শ্রমিক আব্দুল লতিফ, হুমায়ুন কবীরসহ কয়েকজন বলেন, আমাদের দাবিগুলো যৌক্তিক।  আমাদের নিরাপত্তার স্বার্থে মোবাইল ব্যবহার করতে দিতে হবে। আমাদের বকেয়া বেতন না দিলে আমরা খাব কী? এই কারখানায় আমরা যে কাজ করি, আমাদের তেমন কোনো সুযোগ-সুবিধা কর্তৃপক্ষ দেয় না। 

আরও পড়ুন

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান বলেন, শ্রমিকরা ৯ দফা দাবিতে কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মহাসড়কেও চলে আসেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের প্রতিহত করা হয়েছে। এখন কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর