ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:৩৮ সকাল

পাঁচ ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : অর্থ মন্ত্রণালয়

পাঁচ ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : অর্থ মন্ত্রণালয়,ছবি: সংগৃহীত।

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ সোমবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমন বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, ‘পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত’ করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীগণ ক্ষতিগ্রস্ত হবেন মর্মে একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে।

সরকার বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন হয় এমন কোনো সিদ্ধান্ত নেয়নি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছে। স্বার্থ ক্ষুণ্ন হওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বোনাসের কথা বলে যুবককে গলা কেটে হত্যা

তবু আমাদের ধূসর জীবনে ঈদ আসে :জাকিয়া বারী মম

কুষ্টিয়ায় ঈদের নামাজের স্থান ঠিক করা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়নি: খালেদ হোসেন

দেশকে বাসযোগ্য করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী