ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৫, ০৪:৩৫ দুপুর

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের মৃত্যুর ৪ দিন পর ছেলের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের মৃত্যুর ৪ দিন পর ছেলের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাবা মায়ের মৃত্যুর ৪ দিন পর আজ শনিবার (১১ অক্টোবর) বেলা ১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ছেলে মাসুদ রানার। এ নিয়ে দুর্ঘটনায় মাসুদ রানাসহ(৩০) নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। রানা উপজেলার কালিকাপুর গ্রামের একই দুর্ঘটনায় নিহত আনসার আলী(৬০) ও মনোয়ারা খাতুন(৫০) দম্পতির ছেলে।

জানা যায়, গত সোমবার দুপুরে দুর্ঘটনাস্থলেই নিহত হন রানার বাবা আনসার আলীসহ ৩ জন। পরে রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার মা মনোয়ারা খাতুন। রানার বাবা আনসার আলী উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে অফিস সহায়ক ছিলেন।

এ ঘটনায় নিহত আনসার আলীকে গত সোমবার রাত ৯টায় ও তার স্ত্রী মনোয়ারা খাতুনকে গত মঙ্গলবার সকাল ১০টায় কালিকাপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এরআগে, নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি মোড় এলাকায় গত সোমবার বেলা ২টায় দুর্ঘটনাটি ঘটে। এতে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন

তবে অটোরিকশায় থাকা ছোট ছেলে রাসেল(২৩) আশঙ্কামুক্ত রয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন লালপুর উপজেলার ধলা গ্রামের মৃত ইয়াদ আলী সরকারের ছেলে অটোরিকশা চালক মুনসুর আলী(৬২) ও মো. নওফেল উদ্দিনের ছেলে দশম শ্রেণির ছাত্র নয়ন হোসেন(১৯)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর