ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৫, ০৭:৩৫ সকাল

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় নিহত ১২

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় নিহত ১২, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ঈসমাইল খানে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত সাতজন পুলিশ নিহত হয়েছেন। এছাড়া এতে অন্তত পাঁচজন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারীও ছিল। দেশটির কর্তৃপক্ষ শনিবার (১১ অক্টোবর) এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে দেশটির একটি পুলিশ প্রশিক্ষণ স্কুলে হামলা হয়। পুলিশ সূত্র জানিয়েছে, প্রশিক্ষণ কেন্দ্রে প্রথমে আত্মঘাতী বোমা হামলার পর সশস্ত্র হামলাকারীকে সেখানে ব্যাপক হামলা চালায়। এরপর সেখানে কর্মরত কর্মকর্তা ও হামলাকারীদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ চলে। 

আরও পড়ুন

উপ-পুলিশ সুপার হাফিজ মুহাম্মদ আদনান বলেছেন, সকল হামলাকারীকে নিঃশেষ করা হয়েছে। তিনি বলেন, আনুমানিক রাত সাড়ে ৮টায় সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় নিরাপত্তা বাহিনীর আরও ১৩ জন সদস্য আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। খবর : জিও নিউজ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

দিনাজপুরের নবাবগঞ্জে বাবার বাড়ির শয়ন ঘরে মেয়ের আত্মহত্যা

জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দাওয়াত

শহিদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

যুবলীগ নেতা সম্রাটের ২০ বছর কারাদণ্ড

নির্বাচনী তহবিলের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা ডা. জারার