ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ মে, ২০২৬, ০২:১৫ দুপুর

লেবাননে ইসরায়েলি হামলায় ৬ শিশুসহ একই পরিবারের নিহত ৯

লেবাননে ইসরায়েলি হামলায় ৬ শিশুসহ একই পরিবারের নিহত ৯, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির মাঝেই লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ এই হামলায় একই পরিবারের ৯ জন সিরীয় শরণার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জনই শিশু। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া সব মরদেহ একই পরিবারের সদস্যদের বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর সাইদা (সিডন) সংলগ্ন আদলুন শহরের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। ওই বাড়িটিতে বেসামরিক লোকজন বসবাস করতেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মরদেহগুলো একই পরিবারের সদস্যদের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পর ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি ১৭ মে থেকে আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হলেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, লেবাননে কার্যকর যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল দেশটির বিভিন্ন এলাকায় নিয়মিত বিমান হামলা ও সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ লেবানন, বেকা উপত্যকা এবং হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে এমন এলাকাগুলোকে লক্ষ্য করে এসব হামলা পরিচালিত হচ্ছে।

ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো, অস্ত্রভাণ্ডার ও যোদ্ধাদের লক্ষ্য করে হামলা করছে। তবে লেবাননের কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

আরও পড়ুন

অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্তজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। খবর : আনাদোলু 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলায় ৬ শিশুসহ একই পরিবারের নিহত ৯

ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি

দেশজুড়ে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

রংপুরের তারাগঞ্জে নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই বন্ধুর 

ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করে সংশোধনী চাইলেন ট্রাম্প

রংপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত