ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করে সংশোধনী চাইলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচিত চুক্তির খসড়ায় ‘বেশকিছু সংশোধনী’ চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই সংশোধনীগুলো দাবি করেন বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এদিকে আরেক মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভাব্য এই চুক্তির খসড়ায় ট্রাম্প ‘শর্ত আরও কঠিন করেছেন’ এবং প্রস্তাবিত পরিবর্তনগুলো বিবেচনার জন্য পুনরায় ইরানের কাছে পাঠিয়েছেন।
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তার প্রতিনিধিদলকে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত ধারাগুলো সংশোধন করার নির্দেশ দিয়েছেন। বর্তমান খসড়া চুক্তিতে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের কেবল একটি প্রতিশ্রুতি রয়েছে, তবে এর বাইরে সুনির্দিষ্ট কোনও ছাড়ের কথা উল্লেখ নেই। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কীভাবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নেবে এবং এর সময়সীমা কেমন হবে, সে বিষয়ে আরও সুনির্দিষ্ট শর্ত চান ট্রাম্প।
আরও পড়ুনআরেকটি একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে চুক্তিতে যে ভাষা ব্যবহার করা হয়েছে, সেটিও পরিবর্তন করতে চান ট্রাম্প। সূত্রগুলো জানিয়েছে, এই সংশোধনীর বিষয়ে ইরানের ফিরতি জবাব পেতে অন্তত তিন দিন সময় লাগতে পারে। মার্কিন প্রশাসনের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সপ্তাহের শুরুতে আমরা ইতিবাচক কিছু পাওয়ার আশা করছি। তবে চুক্তির মূল লেখায় ঠিক কী কী পরিবর্তন আনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি বলে উল্লেখ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। সূত্র : আল জাজিরা
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক





_medium_1780131070.jpg)


