ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৫, ১০:৪৫ দুপুর

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

‎ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪১) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।

‎আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত শাহিন চৌধুরী সদরপুর উপজেলার শৌলডুবী আবুলের মোড় গ্রামের মান্নান চৌধুরীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদরপুর থানার শৌলডুবী আবুলের মোড় গ্রামের স্কুলপড়ুয়া মেয়েকে শাহিন চৌধুরী বিভিন্ন সময় অঙ্গভঙ্গিতে কুপ্রস্তাব দিতেন। মেয়েটি তার প্রস্তাবে রাজি না হওয়ায় যাওয়া আসার পথে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ অপহরণ করিবে মর্মে হুমকি দিতেন। ঘটনার দিন মেয়েটিকে শাহিন চৌধুরী বলে তোর চাচি ডাকিতেছে। এ বলে তার বসতঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা বন্ধ করে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

আরও পড়ুন

‎এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী