ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৫, ০৭:২৪ সকাল

যেকোনো মূল্যে শিশুকন্যাদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ উপদেষ্টা শারমীনের

যেকোনো মূল্যে শিশুকন্যাদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ উপদেষ্টা শারমীনের, ছবি: সংগৃহীত।

যেকোন মূল্যে শিশু কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে রাজধানীর দোয়েল চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শিশু একাডেমিতে এক আলোচনা সভায় এ কথা বলেন উপদেষ্টা।

তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে বিপদগ্রস্ত কন্যা শিশুদের কাছে পৌঁছাতে চায় সরকার। তৃণমূল এবং অবহেলিত শিশুকন্যাদের কাছে যাতে পৌঁছানো যায়, সেই চেষ্টা চলছে। এরইমধ্যে তা নিয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান উপদেষ্টা।

কোনো সমস্যায় পড়লে ২৪ ঘণ্টার মধ্যে যাতে শিশুকন্যাদের কাছে পৌঁছানো যায় সেই প্রয়াস চলছে বলেও জানান শারমীন এস মুরশিদ। এসময় যে কোনো সমস্যায় মন্ত্রণালয়ের সাথে যাতে শিশুকন্যারা সরাসরি যুক্ত হতে পারে সেজন্য বিশেষ বারকোডও উন্মোচন করা হয়।

আরও পড়ুন

এবারের দিবসের প্রতিপাদ্য, যখন মেয়েরা মাথা উচু করে দাঁড়ায়, তখন সবাই মাথা উচু করে দাঁড়াতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২