ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৫, ০৩:৩৫ দুপুর

পাবনার চাটমোহরে সড়কের বেহাল দশা

পাবনার চাটমোহরে সড়কের বেহাল দশা। ছবি : দৈনিক করতোয়া

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শিমুলতলা-আটলংকা-ফৈলজানা সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে উঠেছে। সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। 
সরেজমিনে গিয়ে দেখা  যায়, ব্যস্ততম সড়কটি ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে যাচ্ছে। ফলে যানবাহন চলাচল দুরুহ হয়ে পড়েছে।

এলাকাবাসীরা জানান, অনেকদিন সড়কটির সংস্কার করা হয়না। সংশ্লিষ্টদের কোন প্রকার উদ্যোগ নেই সড়কটি সংস্কারে। সড়কটিতে অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। এই সড়কে প্রতিদিন চাটমোহর উপজেলার দক্ষিণাঞ্চলের ৩টি ইউনিয়নের ও পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার মানুষজন চলাচল করে।

আরও পড়ুন

অসংখ্য যানবাহন চলছে এই সড়ক দিয়ে। এ সড়কের আটলংকা বাজারের অদূরে একটি ব্রিজে নির্মাণ কাজ চলছে। ২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ১৫ মিটার দৈর্ঘ্য ব্রিজটি নির্মাণের পাশাপাশি এলাকাবাসী  দ্রুত এ সড়কটি সংস্কারের দাবি করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য চাটমোহর উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে, তাকে না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের নামাজ আদায়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা