ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৫, ১১:০৯ দুপুর

 সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত

 সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত, ছবি: দৈনিক করতোয়া ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক কিশোর নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটিনা রেল সেতুতে এই দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের বয়স অনুমানিক  ১৪/১৫ বছর হবে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল হোসেন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিশোরটি।  ট্রেনটি উল্লাপাড়া রেল স্টেশন থেকে ছেড়ে আসার পর ঘাটিনা রেল সেতু অতিক্রম করার সময় সেতুর উপরের গার্ডারে ধাক্কা লেগে নিচে পড়ে যায় এই কিশোর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উল্লাপাড়া ২৫ শয্যা হাসপাতালে ভর্তি করেন। 

সেখানে তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কিশোরের পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে উল্লেখ করেন ওসি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী