ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৫, ০৭:৩২ সকাল

গাজার জলসীমায় পৌঁছাল ফ্লোটিলার এক জাহাজ

গাজার জলসীমায় পৌঁছাল ফ্লোটিলার এক জাহাজ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি বাধা উপেক্ষা করে গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানগুলোর মধ্যে একটি ইতোমধ্যেই গাজার জলসীমায় প্রবেশ করেছে। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’র লাইভ ট্র্যাকার অনুযায়ী ‘মিকেনো’ নামের ওই নৌযানটি বৃহস্পতিবার গাজার উপকূলে প্রবেশ করে।

তবে এটি ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। খবর আল জাজিরার।এর আগে অন্তত ২৬টি নৌযান গাজার দিকে রওনা হয় বলে জানা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরাইলি কমান্ডোদের অভিযানে বর্তমানে কার্যকর নৌযানের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। এর মধ্যে কয়েকটি ইতোমধ্যেই গাজার জলসীমার কাছাকাছি পৌঁছেছে।

এর আগে ইসরাইলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করে। এসব নৌযানে ৩৭ দেশের অন্তত ২০১ জন কর্মী ও অ্যাক্টিভিস্ট ছিলেন বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সাইফ আবুকেশেক।

আরও পড়ুন

ফ্লোটিলা সংগঠকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়—মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলায় অংশ নেওয়া ১৩টি জাহাজ জব্দ করেছে ইসরাইলি সেনারা। জাহাজগুলো গাজা উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর