ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৪ দুপুর

ভোট বানচালের চক্রান্তে সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব

ভোট বানচালের চক্রান্তে সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব, ছবি: সংগৃহীত।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশকে অস্থিতিশীল করে ভোট প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো সুপরিকল্পিত চক্রান্তের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্কে রয়েছে।

সোমবার নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন।প্রেস সচিব বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশকে অস্থিতিশীল করে ভোট প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো সুপরিকল্পিত চক্রান্তের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি বলেন, যারা কোটি কোটি ডলার বিদেশে নিয়ে গেছেন এবং দেশ ত্যাগ করেছেন, তারা বিদেশ থেকে সুপরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে।

প্রেস সচিব বলেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসর এবং আন্তর্জাতিক মিত্ররা মিলে আগামী নির্বাচনের পথ বন্ধ করার কৌশল গ্রহণ করেছে, যাতে ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়। আমরা এমন একটি উদ্যোগ লক্ষ্য করছি। তবে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছে সরকার।

আরও পড়ুন

প্রেস সচিব আরও জানান, বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া খবর প্রচারণা চালানো হচ্ছে। বিষয়টি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক নেতাদের অবহিত করছেন।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২