ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২০ দুপুর

দুর্দান্ত শুরুর পরও ১৪৬ রানে অলআউট পাকিস্তান

দুর্দান্ত শুরুর পরও ১৪৬ রানে অলআউট পাকিস্তান

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে ৯.৪ ওভারে ৮৪ রান করেছিল দলটি। ফিফটি তুলে নিয়েছিলেন ওপেনার শাহিবজাদা ফারহান। সেখান থেকে ৫ বল থাকতে ১৪৬ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। 

পাকিস্তানের হয়ে রান করেছেন দুই ওপেনারই। ফারহান ফিরে যাওয়ার আগে ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে পাঁচটি চার ও তিনটি ছক্কা আসে। অন্য ওপেনার ফখর জামান চতুর্থ ব্যাটার হিসেবে ৩৫ বলে দুটি করে চার ও ছক্কায় ৪৬ রান করে আউট হন। 

তিনে নামা সাঈম আইয়ূব ১৪ রান করে আউট হন। মোহাম্মদ হারিস শূন্য করেন। হুসেইন তালাত ১ রান করে ফিরলে ১৩১ রানে ৫ উইকেট হয়ে যায় পাকিস্তান। ১৪১ রানে যেতেই পাকিস্তানের আরও ৪ উইকেট পড়ে। অধিনায়ক সালমান আঘার (৮) পর শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ শূন্য করে আউট হন। 

আরও পড়ুন

হুট করে পাকিস্তানের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন ভারতের বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব। তিনি একে একে সাঈম আইয়ূব, সালমান আঘা, শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফকে তুলে নেন। ৪ ওভারে ৩০ রান খরচা করেন। অন্য লেগ স্পিনার বরুণ চক্রবর্তী ৩০ রানে নেন ২ উইকেট। বাঁ-হাতি অফ স্পিনার অক্ষর প্যাটেলের থলিতে যায় ২ উইকেট।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর