ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৫ দুপুর

হামজা-শামিতদের নিয়ে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা 

হামজা-শামিতদের নিয়ে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়া কাপ বাছাইয়ে আগামী মাসে হংকং চায়নার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। লড়াইয়ে নামার আগে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) ঘোষণা করা দলে হামজা দেওয়ান চৌধুরী, শামিত শোম, ফাহমেদুল ইসলামদের সঙ্গে জায়গা করে নিয়েছেন আরেক প্রবাসী ফুটবলার জায়ান আহমেদও। তবে সুযোগ হয়নি কিউবা মিচেলের। এছাড়া পরিচিতমুখদের প্রায় সবাইকে স্কোয়াডে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে এবারও ডাকা হয়নি গোলরক্ষক আনিসুল হক জিকুকে।

এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। হংকং ম্যাচ সামনে রেখে ২৯ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ৬ অক্টোবর ঢাকায় পা রাখার কথা রয়েছে হামজার। এর এক দিন পর ৭ অক্টোবর আসতে পারেন সমিত। সবশেষ নেপাল সফরের দলে ছিলেন না তারা। এদিকে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ের দলে থাকা কিউবা মিচেল জাতীয় দলে ডাক পাননি। তবে একই দলে থাকা যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ ঠিকই ডাক পেলেন।আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে আতিথেয়তা দেওয়ার পর ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে খেলতে যাবে বাংলাদেশ।

আরও পড়ুন

বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক : মিতুল মারমা, মোঃ সুজন হোসেন, মোঃ মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার : তপু বর্মন, মোঃ সাদ উদ্দিন, তারিক রহমান কাজী, মোঃ মেহেদী হাসান, মোঃ রহমত মিয়া, মোঃ শাকিল আহমেদ তপু, মোঃ তাজ উদ্দিন, জায়ান আহমেদ, মোঃ আব্দুল্লাহ ওমর সজীব।
মিডফিল্ডার : মোঃ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোঃ সোহেল রানা, হামজা চৌধুরী, সমিত শোম, শেখ মোরসালিন।
ফরোয়ার্ড : ফাহমেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, মোঃ শাহরিয়ার ইমন, মোঃ ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ ও সুমন রেজা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর