ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৬ দুপুর

পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশের বিশেষ অ্যাপ চালু

পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশের বিশেষ অ্যাপ চালু

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে ঝিনাইদহে বিশেষ ‘পূজা নিরাপত্তা অ্যাপস’ চালু করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে অ্যান্ড্রয়েড অ্যাপসটি উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অ্যাপসটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাপসের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ। এ সময় সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেনসহ জেলার সব পূজা মণ্ডপ কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ বলেন, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই অ্যাপস চালু করেছে পুলিশ। যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে অ্যাপসটি কার্যকর ভূমিকা রাখবে। অ্যাপসের মাধ্যমে পূজা মণ্ডপ কমিটি ও সাধারণ মানুষ সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবে। দেশে এই প্রথম ঝিনাইদহ জেলাতে ব্যতিক্রমী এই অ্যাপ্লিকেশন চালু করল ঝিনাইদহ জেলা পুলিশ। যে অ্যাপসের মাধ্যমে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানের প্রশাসনের নম্বর পাওয়া যাবে খুব সহজেই। পূজা মণ্ডপের লোকেশন খুব সহজেই বের করা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী