ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৫ দুপুর

ইরানের হাতে রাশিয়ার তৈরি অত্যাধুনিক মিগ-২৯ এস যুদ্ধবিমান 

ইরানের হাতে রাশিয়ার তৈরি অত্যাধুনিক মিগ-২৯ এস যুদ্ধবিমান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করছে তেহরান। এরই অংশ হিসেবে রাশিয়ার তৈরি মিগ-২৯ এস যুদ্ধবিমান ইরানে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবোলফাজল জোহরেভান্দ।

মঙ্গলবার ইরানি সংবাদমাধ্যম দিদবান-এর বরাতে রুশ বার্তা সংস্থা তাস এ খবর প্রকাশ করে। জোহরেভান্দ জানান, নতুন এসব যুদ্ধবিমান বর্তমানে ইরানের শিরাজ ঘাঁটিতে অবস্থান করছে। তিনি মিগ-২৯ এসকে ‘স্বল্পমেয়াদি সমাধান’ হিসেবে উল্লেখ করে বলেন, তেহরান বর্তমানে রাশিয়ার আরও উন্নত এসইউ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার অপেক্ষায় রয়েছে। ইরানের সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে শুধু যুদ্ধবিমান নয়, দেশটি রাশিয়ার এস-৪০০ ও চীনের এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের প্রক্রিয়াও শুরু করেছে বলে জানান তিনি। এসব বিষয়ে ‘যাবতীয় তৎপরতা প্রক্রিয়াধীন’ রয়েছে বলেও জানান জোহরেভান্দ। এর মধ্য দিয়ে অনেকটাই স্পষ্ট যে, ইরান বড় সামরিক পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলে তাসের প্রতিবেদনে জানানো হয়েছে। তথ্যসূত্র : তাস ও দ্য জেরুজালেম পোস্ট।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ