ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৫ দুপুর

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে সুলতান মাহমুদ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। গতকাল সোমবার বিকেলে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এই দন্ডাদেশ দেন।

সুলতান মাহমুদ উপজেলার পাইকোশা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) এড. মাসুদুর রহমান মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি পাইকোশা গ্রামের মানসিক প্রতিবন্ধী এক কিশোরী সুলতান মাহমুদের বাড়ির পাশে গোবরের জ¦ালানি আনতে যায়। এসময় তাকে একা পেয়ে কৌশলে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে সুলতান মাহমুদ। এ ঘটনায় ১২ ফেব্রুয়ারি কামারখন্দ থানায় নির্যাতিত কিশোরীর বাবা বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২