ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২১ সকাল

লালমনিরেহাটে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার

লালমনিরেহাটে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারটারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন-উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারটারী গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে অলি মিয়ার মা শরিফা বেগম এবং স্ত্রী ছকিনা বেগমের মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি অলি জানতে পেরে তার মায়ের সঙ্গে ঝগড়া করে। এতে মা শরিফা ছেলের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার দেন। বিচার দেওয়ার বিষয়টি জানতে পেরে সেদিন সন্ধ্যা পর্যন্ত ঘরের দরজা বন্ধ করে রাখে স্বামী-স্ত্রী। পরে তাদের কোনো সাড়া না পেয়ে দরজা খুলে একই রশিতে ঝুলে থাকা দুজনের মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, পারিবারিক কলহের জেরে তারা আত্নহত্যা করেছে।

আরও পড়ুন

হাতীবান্ধা থানার ওসি মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর