ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৭ দুপুর

রংপুরের পীরগাছায় ধানক্ষেত থেকে নিখোঁজ যুবকের গলিত মরদেহ উদ্ধার

রংপুরের পীরগাছায় ধানক্ষেত থেকে নিখোঁজ যুবকের গলিত মরদেহ উদ্ধার, প্রতীকী ছবি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছায় মামলার হাজিরা দিতে এসে নিখোঁজ মাসুদ রানা নামে এক যুবকের লাশ মিলছে বাড়ির পাশে ধান খেতে।

আজ রোববার দুপুরে উপজেলার অন্নদানগর ইউনিয়নের মমিন বাজার সড়কের গণকের দিঘী নামক স্থানের একটি ধান খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাসুদ রানা (১৭) পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা (কানিপাড়া) গ্রামের মৃত রনজু মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, নিহত মাসুদ রানা তার মাকে নিয়ে ঢাকায় থাকতো। গত ১৩ সেপ্টেম্বর একটি মামলায় হাজিরা দিতে পীরগাছায় আসেন। এরপর তিনি গত ১৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবারের সদস্য তাকে খোঁজাখুঁজি করে সন্ধান পাননি।

আজ রোববার দুপুরে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে মরদেহটি দেখতে পান।

আরও পড়ুন

নিহতের চাচাতো বোন রুমা আক্তার বলেন, চারদিন আগে দুপুরে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ ছিল। আজ রোববার তার লাশ ধান খেতে পাওয়া গেল। আমরা বিশ্বাস করি এটি স্বাভাবিক মৃত্যু নয়। কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

পীরগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, ঘটনার সব দিক আমরা খতিয়ে দেখছি। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর