ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৬ দুপুর

দিনাজপুরের বিরামপুরে যুবককে পিটিয়ে হত্যা

দিনাজপুরের বিরামপুরে যুবককে পিটিয়ে হত্যা। প্রতীকী ছবি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দাউদপুর জোলাপাড়া গ্রামে সাজিদুল ইসলাম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সাজিদুল ওই গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তার লাশ দিনাজপুর মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাজিদুল ইসলাম তার ঘরের তোষকের নিচে ছয় হাজার টাকা রেখেছিল। গতকাল বৃহস্পতিবার টাকা খুঁজতে গিয়ে চার হাজার টাকা চুরি হয়েছে দেখতে পায়। বিষয়টি তার মা সাজেদা বেগমকে জানালে তিনি বলেন, ওই ঘরে একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রায়হান কবির(২৫) ও বেলাল হোসেনের ছেলে নুরুন্নবী (২৮) প্রবেশ করেছিল।

পরে বিকেলে দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের দেখে সাজিদুল টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেন। এতে ক্ষিপ্ত হয়ে রায়হান ও নুরুন্নবী বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারতে থাকে তাকে। পরে স্থানীয়রা সাজিদুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর রেফার্ড করেন। সন্ধ্যায় দিনাজপুর নেওয়ার পথে অবস্থার অবনতি ঘটলে তাকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাজিদুলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের পক্ষে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী