ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৮ দুপুর

গোপালগঞ্জে সাবেক মেয়রের ছেলে তৌকির গ্রেপ্তার

গোপালগঞ্জে সাবেক মেয়রের ছেলে তৌকির গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও সাবেক মেয়র ছেলে জান্নাতুল ফেরদৌস তৌকির হাজরাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তারকৃত তৌকিরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বালিয়াভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তৌকির কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সদস্য ও সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলামের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তৌকির গত ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িত থাকার প্রমাণ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

ওসি আরও জানান, তাকে এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

প্রসঙ্গত, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদারহাট নামকস্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনের নামে ও ১৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর