ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৪ সকাল

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় সেনা সদস্য নিহত

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় সেনা সদস্য নিহত, ছবি: সংগৃহীত।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় রিফাত খন্দকার (২২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাবানীপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত খন্দকার গাড়িদহ (নয়মাইল) জামালপুর গ্রামের রোস্তম আলীর ছেলে। তিনি ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন এবং ছুটি নিয়ে বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেনা সদস্য রিফাত ছোনকা এলাকায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের সামনে মহাসড়কের পশ্চিম পার্শ্ব থেকে পূর্ব পার্শ্বে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি অজ্ঞাত মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, নিহত সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বগুড়া ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অজ্ঞাত গাড়িটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী