ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪২ দুপুর

কুড়িগ্রামের রাজারহাটে অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস

কুড়িগ্রামের রাজারহাটে অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস। ছবি : দৈনিক করতোয়া

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ রিং জাল উদ্ধার করে আগুনে পুড়ে ধ্বংস করলো নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার চান্দামারী মৌজার চাকিরপাশা বিলে মৎস্য সংরক্ষণ আইন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালত একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে চাকিরপশার বিলের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০টি রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়ে ধ্বংস করে। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ বলেন, আমাদের জলাশয় গুলোকে রক্ষা করতে এবং মাছের স্বাভাবিক বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী